1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ছাবা’ চলাকালিন প্রেক্ষাগৃহে আগুন, - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

‘ছাবা’ চলাকালিন প্রেক্ষাগৃহে আগুন,

প্রতিনিধি

সিনেমা হলে ছবি চলতে চলতে পর্দায় আগুন লাগার ঘটনা দেখল ভারতের নয়া দিল্লি। গত বুধবার বিকেলে নয়া দিল্লির একটি শপিংমলের প্রেক্ষাগৃহে ঘটে এই ভয়াবহ ঘটনাটি; তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, পিভিআর সিনেমা হলে ‘ছাবা’র শো চলাকালীন আগুন লাগে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহে পর্দার এক কোণায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো পর্দাজুড়ে। আর এ সময় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা প্রেক্ষাগৃহে।

ওই সময় হলের ভেতরে ছিলেন দর্শকরা। তাদের অনেকেই জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। সেই আওয়াজে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই হুড়োহুড়ি করে এগজিট ডোর দিয়ে বের হতে চান। ভিড়ের জন্য আর ঠেলাঠেলির কারণে বেড়ে যায় আতঙ্ক। এরপর দ্রুত খালি করে দেওয়া হয় সিনেমা হল।

দিল্লির এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে বিকেল ৫টা বেজে ৪২ মিনিটে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে বেশ কিছু দমকল ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে এএনআই সূত্রের খবর। এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!