1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১

প্রতিনিধি

 

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় সাজ্জাদ হোসেন আশিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ির চালক পালিয়ে গেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে জানান, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারকে থামার সংকেত দেন।

গাড়ি থামানোর পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সার্জেন্ট অনিরুদ্ধ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন।

পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় চালকের পাশের আসনে থাকা সাজ্জাদ হোসেন আশিকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, অস্ত্র উদ্ধারের পর গাড়ির চালক কৌশলে গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া গাড়ির চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!