1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাঁজাসহ পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

গাঁজাসহ পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

আনুমানিক ২১ লক্ষ টাকা মূল্যমানের ৭০ কেজি গাঁজাসহ পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকের বড় বড় চালান নিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গতকাল ১৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পূর্বাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপ যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ডেমরা হইতে যাত্রাবাড়ী আসার প্রবেশপথ কাজলারপাড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ সময় রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা ০৩ আরোহীদের জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের পিকআপে গাঁজা আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদের দেখানো ও বের করে দেওয়া উক্ত পিকআপের পিছনে দুইটি ব্যাগের ভিতর হতে আনুমানিক ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা মূল্যমানের ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ কামাল মিয়া (৫০), পিতা-সামছুল হক ভুঁইয়া, সাং-বোড বাজার, বটতলা রোড, থানা-গাছা, জেলা-গাজীপুর, ২। সোহেল রানা (২৭), পিতা-শহিদ প্রমানিক, সাং-নতুন বাজার, কোনাবাড়ী, থানা-কাশেমপুর, জেলা-গাজীপুর ও ৩। মোঃ ফয়সাল (২২), পিতা-রফিকুল ইসলাম, সাং-হরিণচালা, থানা-কাশেমপুর, জেলা-গাজীপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।

এছাড়া গতকাল একই তারিখ আনুমানিক রাত ২৩:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অপর একটি আভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা মূল্যমানের ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। রানী (৩৭), স্বামী-মোসারফ শেখ, সাং-গোয়ালীমান্দা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ ও ২। মোঃ কামরুজ্জামান (৩৯), পিতা-মোঃ আঃ খালেক, সাং-বাউনিয়াবাগ, থানা-পল্লবী, ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!