1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গড়ছে রেকর্ড, কত আয় করছে ‘তুফান’? - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

গড়ছে রেকর্ড, কত আয় করছে ‘তুফান’?

প্রতিনিধি

মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। সারাদেশে ছবিটি নিয়ে দর্শক সাড়া তুঙ্গে। ঢাকাসহ সারাদেশের ১২০ টির বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড। কারণ, মুক্তির ৪ দিন পেরিয়ে প্রেক্ষাগৃহে ৫ দিন ধরে হাউজফুল চলছে ‘তুফান’। দর্শক চাহিদা বাড়ার সঙ্গে হল মালিকরা পাল্লা দিয়ে বাড়িয়েছেন প্রদর্শনী। ফলে এত এত রেকর্ডের মাঝে দর্শকদের আগ্রহ এখন ‘তুফান’ এর আয় নিয়ে।

যদিও সিনেমাটির আয় কত এ নিয়ে এখনও কোনো অফিশিয়াল তথ্য দেয়নি ‘তুফান’ কর্তৃপক্ষ। কারণ, সদ্য মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও কঠিন। অন্য দেশে বক্স অফিস থাকায় এ সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়। কিন্তু এখানে তা সম্ভব না।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল শুধু একটি প্রেক্ষাগৃহের হিসাব গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে শুক্রবার গণমাধ্যমে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঈদের আগের দিন থেকেই ‘তুফান’ এর অগ্রিম টিকিট সোল্ড আউট হয়ে যায়। শুরুতে ঈদের দিন সিনেমাটি স্টার সিনেপ্লেক্স এর সব আউটলেট মিলিয়ে ২২ টি শো চালানো হয়েছিল। পরে দর্শকের চাপে গত বৃহস্পতিবার থেকে ৫১ টি শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মেজবাহ উদ্দিন বলেন, ‘আজ ছুটির দিন দর্শকের চাপ আরও বাড়ছে।’

স্টার সিনেপ্লেক্সে চলা প্রিয়তমা, পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘তুফান’। এর আগে কোনো বাংলা সিনেমার এত শো চালানো হয়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুধু স্টার সিনেপ্লেক্সেই নয়, তুফান সিনেমা দেখতে আসা দর্শকের চাপ সারা দেশের প্রতিটি সিনেমা হলে।

ঢাকার আরেক সিনেপ্লেক্স লায়ন সিনেমাসে ঈদের দিন তুফানের পাঁচটি শো চালানো হয়েছে। দর্শকের চাপ বাড়লে পরে দিনে ১০টি শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লায়ন সিনেমাস এর কর্ণধার মির্জা আবদুল খালেক গণমাধ্যমকে জানান, তুফান সিনেমার প্রায় সব শো হাউজফুল যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!