1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

প্রতিনিধি

খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ ও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

রোববার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সম্প্রতি পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফরকালে তারা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

অসিম আজিম সিদ্দিকি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী। অন্যদিকে, বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় পাকিস্তান, কারণ দেশটিতে এসব পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে প্রতিযোগিতামূলক দামে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও সম্মতি হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশ নিয়মিত বাণিজ্য প্রতিনিধি দল বিনিময় করবে এবং কৃষি ও শিল্পখাতে যৌথ উদ্যোগে কাজ করার পরিকল্পনা নিয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং সরকারি পর্যায়ে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে কেবল কূটনৈতিক পর্যায় থেকে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার আরও বাস্তবভিত্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!