1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রিকেট খেলতে ভারত ছেড়ে নতুন দেশে যেতে চান অশ্বিন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ক্রিকেট খেলতে ভারত ছেড়ে নতুন দেশে যেতে চান অশ্বিন

প্রতিনিধি

প্রথমে আন্তর্জাতিক ক্রিকেট, এরপর আইপিএল। এক বছরের মধ্যে ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি জানিয়েছিলেন, এখনও খেলতে চান। কিন্তু কোথায়? জানা গেছে, ভারত ছেড়ে বিদেশের লিগে খেলতে চাইছেন এই অফস্পিনার। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে কথা বলছেন তিনি। সংযুক্ত আরব আমিরাহিতে এই লিগ আয়োজিত হয়।

ক্রিকবাজ জানিয়েছে, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে অশ্বিনের কথাবার্তা অনেকটা এগিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুমের আগে নিলামে অংশ নেবেন অশ্বিন। ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। সময়ের সাথে সাথে এই টুর্নামেন্ট ক্রমেই আরও জনপ্রিয়তা অর্জন করেছে।

এ বিষয়ে ক্রিকবাজকে অশ্বিন বলেছেন, ‘হ্যাঁ, আয়োজকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে কিনবে।’ অবশ্য আগে এই টুর্নামেন্টে নিলাম হত না। ড্রাফটের মাধ্যমে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হতো দলগুলোর। কিন্তু এবার আইপিএলের ধাঁচে সেখানে নিলাম হবে। দুবাইয়ে ৩০ সেপ্টেম্বর সেই নিলাম হওয়ার কথা।

এর আগে রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে দল পেয়েছিলেন। কিন্তু তারা এখন পর্যন্ত খেলেননি। একমাত্র আম্বাতি রাইডু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন। যদি অশ্বিন নিলামে দল পান তাহলে ভারত থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সে দেশের লিগে খেলবেন তিনি।

ক্রিকবাজ এর আগে জানিয়েছিল, আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অশ্বিনের খেলা প্রায় নিশ্চিত। সেখানে ক্রিকেটারের পাশাপাশি কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে তাকে। এবার আরও একটি দেশে খেলতে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন অশ্বিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!