1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রিকেটে ফিরছেন বিশ্বকাপজয়ী দলের তারকা অভিষেক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ক্রিকেটে ফিরছেন বিশ্বকাপজয়ী দলের তারকা অভিষেক

প্রতিনিধি

২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নিলেও অলরাউন্ডার অভিষেক দাস অরণ্য পার্শ্বনায়ক–ই থেকে গিয়েছিলেন। এর পরের গল্পটা কেবলই হতাশা, মন খারাপ আর আক্ষেপের। সেই আক্ষেপ মিটিয়ে তিনি সেপ্টেম্বরে মাঠে ফিরতে যাচ্ছেন।

ভাগ্যের নির্মম পরিহাসে ২০২০ সালের পর থেকে মাঠের ক্রিকেটেই তেমন দেখা যায়নি অভিষেককে। ইনজুরির কারণে সবসময় বাইরে থাকতে হয়েছে নড়াইলের এই ক্রিকেটারকে। এর আগে বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরপরই তিনি চোটের কবলে পড়েছিলেন, ইনজেকশন ও রিহ্যাভ নিলেও অভিষেকের আর বাইশ গজে ফেরা হয়নি।

২০২১ সালে অভিষেককে উন্নত চিকিৎসার জন্য শুরুতে দুবাই নেওয়ার ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে শেষমুহূর্তে ভারতেই হয়েছিল অভিষেকের পিঠের চিকিৎসা। সেবার ইনজেকশন নিয়েই দেশে ফিরেছিলেন তিনি। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের পর দেশে ফিরে মার্চ মাসের ১৫ তারিখ একটি লিস্ট-এ ম্যাচ খেলেন অভিষেক।

পরে ২০২২ সালে শুধু ব্যাটার হিসেবে খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এরপর চোটের কারণে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি অভিষেকের। এখনও মাঠের বাইরে রয়েছেন তিনি, একইসঙ্গে চালিয়ে যাচ্ছেন ফেরার লড়াইও। তবে অভিষেককে ঘিরে একটি সুসংবাদ মিলেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরবেন অভিষেক। ঢাকা তিনি বলছিলেন, ‘আগের থেকে বেশ ভালো আছি। অনেকটাই সুস্থ এবং বোলিং করতে পারছি। সঙ্গে ব্যাটিংয়েও জোর দিচ্ছি। অলরাউন্ডার হিসেবেই খেলব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!