1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোহলির অবসর মানতে পারছেন না শাস্ত্রী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কোহলির অবসর মানতে পারছেন না শাস্ত্রী

প্রতিনিধি

কোহলির অবসর মানতে পারছেন না শাস্ত্রী
গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ভারতের হয়ে এখন শুধু একদিনের ক্রিকেট খেলবেন। তার অবসর নেওয়ার ধরন মানতে পারছেন না রবি শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ জানিয়েছেন, তার হাতে ক্ষমতা থাকলে কোহলিকে আবার টেস্ট অধিনায়ক করতেন তিনি।

সামনেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন শাস্ত্রী। সম্প্রচারকারী চ্যানেলে একটা সাক্ষাৎকারে কোহলির অবসর নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক কোচ। তিনি বলেন, “কেউ যখন চলে যায় তখন সবাই তার গুরুত্ব বুঝতে পারে। সে কত বড় ক্রিকেটার ছিল তা বুঝতে পারে। কোহলির অবসর আমি মানতে পারছি না। এখনও আমার মন খারাপ করে।”

শাস্ত্রী জানিয়েছেন, ভারতীয় বোর্ড চাইলে কোহলির অবসর আটকানো যেত। তিনি বলেন, “আমার মনে হয়, বিষয়টা অন্যভাবে সামলানো যেত। ওর সঙ্গে বোর্ড আরও কথা বলতে পারত। যদি আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে অস্ট্রেলিয়া সফরের পরেই কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক করে দিতাম। তাহলে ও আরও কয়েক বছর খেলত।”

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার কয়েক দিন পরেই কোহলিও নিজের অবসর ঘোষণা করে দেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অবসরের কথা জানান তিনি। পরে ভারতের নির্বাচক প্রধান অজিত আগারকার জানান, অবসরের সিদ্ধান্ত বোর্ডকে এপ্রিল মাসেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখন বোর্ড তাকে সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করেছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কোহলি।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের অধিনায়ক থাকার সময় কোচ হিসাবে শাস্ত্রীকে পেয়েছিলেন কোহলি। দু’জনের জুটি বেশ সফল ছিল। শাস্ত্রী আগে জানিয়েছিলেন, অবসর ঘোষণার আগে তাকে সে কথা জানিয়েছিলেন কোহলি। কয়েক দিন আগে আইপিএল জেতার পরেও শাস্ত্রীর সঙ্গে উদযাপন করেছেন কোহলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!