1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামে মহানবীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

কুড়িগ্রামে মহানবীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

কুড়িগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অ‌ভিযোগে মো. জুবায়ের ইসলাম সাজু নামে এক যুবককে আটক করেছে পু‌লিশ।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এর আগে, একইদিন সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন।

পরবর্তীতে ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সাজু নামে সেই কটূক্তিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উক্ত ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!