1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেওয়া সেই নানি গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেওয়া সেই নানি গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীর মাথায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে নানি সায়েরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে ওই নারীকে আনোয়ারার বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।

গত বুধবার বিকেলে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে কিশোরীর মাথায় গরম পানি ঢেলে দেন স্থানীয় এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন। সায়েরা কিশোরীর চাচাতো নানি।

কিশোরীর বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবী আকতার ৭ বছর আগে মৃত্যুবরণ করেন। সে নানাবাড়িতে থাকতো।

আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে বেশ কয়েকজন মিলে কিশোরী নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহুঁ উঁহুঁ’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও তাদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরীর মাথায় গরম পানি ঢেলে দেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা করেছেন তার নানা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সায়েরা খাতুনকে বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!