1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে আপনারা যারা নেমে ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩তম দিনে মুষলধারায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎসতম ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় যাব।

এ সময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। বিগত সরকার সব অপকর্ম করেছে। তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।

‘শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয় পুলিশসহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল এই জুলুমের পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

‎এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন। তাদের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!