1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এখন উদযাপনের সময়’, প্যারাগুয়েকে হারিয়ে ভিনিসিয়ুস - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘এখন উদযাপনের সময়’, প্যারাগুয়েকে হারিয়ে ভিনিসিয়ুস

প্রতিনিধি

নিজেকে ভিনিসিয়ুস জুনিয়র বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন কার্লো আনচেলত্তির অধীনে। তবে সেটা রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে। জাতীয় দলে ভিনিসিয়ুস বেশ নিষ্প্রভই ছিলেন বলা চলে। রিয়াল থেকে ভিনি জুনিয়রের গুরু আনচেলত্তিকে উড়িয়ে এনেছে ব্রাজিল। আর সেটার ফলাফলও যেন এলো হাতেনাতে। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ভিনিসিয়ুস পেলেন গোলের দেখা। 

তার একমাত্র গোলের সুবাদে নিজ দেশে আনচেলত্তির প্রথম ম্যাচ শেষ হলো ১-০ গোলের জয় দিয়ে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়টা খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের।

ম্যাচে দলের পারফরম্যান্সে শতভাগ খুশি না হলেও ভিনিসিয়ুস আপাতত এই জয়ের উৎসবে মজে থাকতে চান।

ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই, এদিনের পারফরম্যান্স আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময়ই জেতা।’

নতুন কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের প্রথম জয় এটি। ২৫ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপে খেলা। এ প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, ‘এখন সময় কোয়ালিফাই করার উপলক্ষ উদযাপন করার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!