1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক্সরে করে দেখা গেলো যুবকের পেটে ইয়াবার পোটলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

এক্সরে করে দেখা গেলো যুবকের পেটে ইয়াবার পোটলা

প্রতিনিধি

ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের দুটি পোঁটলা গিলে ফেলে। এ সময় তাকে ও রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে পোটলাগুলো বের করতে তুহিনকে সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে এক বছর ও রোজি আক্তারকে সাত দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে ও রোজি আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন বলেন, অভিযানে তুহিন হাওলাদার ও রোজি আক্তার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পলিথিনে মোড়ানো দুটি পোটলা তুহিন গিলে ফেলে। সেখানে প্রায় ২০০ পিস ইয়াবা আছে বলে জানা গেছে।

তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করিয়ে পেটের ভেতর দুটি পোটলা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। পরে তা উদ্ধারের জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যতদিন অবৈধভাবে এ ধরনের ব্যবসা চলমান থাকবে, অভিযানও অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও ঝালকাঠি সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!