1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একটি পক্ষ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে : ড. মোশাররফ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

একটি পক্ষ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে : ড. মোশাররফ

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারা তো কোনো দলের সদস্য না, তারা হলো নিরপেক্ষ, যেভাবে হোক আজকে তারা ক্ষমতায় এসেছে। তাদের কেউ কেউ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। আমরা বলেছিলাম, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করতে না পারলে পতিত সরকার দেশের যেসব ক্ষেত্রে ধ্বংসসাধন করে গেছে, সেগুলো মেরামত করা সম্ভব হবে না। এ সরকারের পক্ষে সম্পূর্ণ মেরামত সম্ভব না, বলে আমরা মনে করি। এই মেরামতের জন্য জনগণের সরকারের প্রয়োজন। সেজন্যই নির্বাচন প্রয়োজন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর ফান টাউনে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোশাররফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারকে সমর্থন জানিয়েছি। এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এই সরকার তাদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেজন্য আপনারা দেখেছেন যে, যখন আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি তখন থেকেই তারেক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা এই ব্যাপারে জনসম্মুখে ঘোষণা করছি, নির্বাচন যত বিলম্ব হবে ততো বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে। যদি নির্বাচন বিলম্ব হয়, আমাদের দেশের মানুষ যদি নিজ হাতে ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে এই সরকার কিভাবে বিদায় নেবে? অর্থাৎ এই সরকারের ব্যর্থতা আসবে।

তিনি বলেন, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকারকে আমাদের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সমর্থন করেছে, তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব। দেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের জনতার যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় অংশ নিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগের ৬ জেলার নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!