1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে যা বললেন নাহিদ রানা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে যা বললেন নাহিদ রানা

প্রতিনিধি

ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। ১৯৬৪ সাল থেকে সংস্থাটি ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (শুক্রবার) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে ২০২৪ সালের ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয় এই স্বীকৃতি। যেখানে উদীয়মান ক্রীড়াবিদের (ক্রিকেট) পুরস্কার জিতেছেন পেসার নাহিদ রানা।

অনুষ্ঠানে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। তবে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার ও পেস সেনসেশন নাহিদকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। দর্শকের ভোটে তিনি এই পুরস্কার জিতেছেন।

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মিরাজ, দর্শকের সেরা ঋতুপর্ণা

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রানা বলেন, ‘পুরস্কার না, আমি সবসময় দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি। সে হিসেবে পুরস্কারের জন্য আমার ওতটা চিন্তা থাকে না। চিন্তা থাকে যে দেশের জন্য কীভাবে ভালো করা যায়।’

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট খেলেই রানা চলে যাবেন পাকিস্তানের সুপার লিগ (পিএসএল) খেলতে। এ প্রসঙ্গে ডানহাতি এই পেসার জানান, ‘বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আছে। সিরিজের একটা ম্যাচ খেলার পর বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে বলে আমার সঙ্গে কথা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!