1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উজ্জল ত্বকের জন্য যে বিশেষ পানীয় পান করেন দীপিকা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

উজ্জল ত্বকের জন্য যে বিশেষ পানীয় পান করেন দীপিকা

বিনোদন ডেস্ক :

সুন্দর ঝকঝকে ত্বক কে না পেতে চায়! সেখানে যখন নাম আসে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের, তার উজ্জ্বলতার রহস্য জানতে উৎসুক সবাই।
শুধুমাত্র নিয়ম মেনে স্কিনকেয়ার নয়, রোজকার ডায়েটকেও সমান প্রাধান্য দেন দীপিকা। শ্বেতা শাহের (দীপিকার নিউট্রিশনিস্ট) পরামর্শ অনুযায়ী রোজ খাদ্যতালিকায় রাখেন পাঁচটি উপাদান দিয়ে তৈরি নানা পুষ্টিগুণে ভরপুর এক বিশেষ পানীয়।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে সেই পানীয়র গোপন রেসিপি। বিয়ের তিন মাস আগে থেকে দীপিকা প্রতিদিন ডায়েটে রেখেছিলেন এই পানীয়, যার মূল উপাদান বিট।

বহুগুণে ভরা বিট খাওয়াও যেমন উপকারী, তেমনই প্রাচীনকাল থেকেই রূপচর্চায়ও সামিল হয়ে এসেছে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-মিনারেলস ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে, এক প্রাকৃতিক গোলাপি আভা আনে ত্বকে।
বিট ছাড়া আর কী রয়েছে সেই পানীয়তে?

পুদিনা (শরীর ঠান্ডা করে ডিটক্সে সাহায্য করে), নিম (অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টি ভেতর থেকে ত্বক পরিস্কার করে), ধনেপাতা (অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রদাহ কমায়) ও কারিপাতা (ভিটামিন এ, সি- অক্সিডেটিভ স্ট্রেস কমায়)।

১) ত্বককে ভেতর থেকে ডিটক্সিফাই করে।

২) বিটের মধ্যে থাকা বিটালেইনস রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে।

৩) অক্সিডেটিভ স্ট্রেস কমায়। বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া কমিয়ে দেয়।

৪) কোলাজেন বাড়ায়, ত্বককে টানটান করে।

৫) শরীরের ভেতরের প্রদাহ কমায়, ব্রণ-ফুসকুড়ি থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

কীভাবে বানাবেন এই ম্যাজিক পানীয়?

একটা মাঝারি সাইজের বিটের সঙ্গে একমুঠো কারিপাতা, ধনেপাতা, নিমপাতা, পুদিনাপাতা নিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে রস বের করে নিন। প্রতিদিন ডায়েটে রাখুন এই পানীয়।

তবে এ কথা মনে রাখা দরকার শুধু একটি পানীয় আপনার শরীরে অনেক উপকার করলেও, এর পাশাপাশি ব্যালেন্সড লাইফস্টাইল, খাওয়াদাওয়া, ব্যায়ামের ওপর নজর দেওয়া উচিত। ত্বকের কোনও সমস্যা বা ঔজ্জ্বল্য বজায় রাখতে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!