1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে হিজাব আইন সাময়িকভাবে স্থগিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

ইরানে হিজাব আইন সাময়িকভাবে স্থগিত

প্রতিনিধি

দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ায় ইরানে বিতর্কিত হিজাব আইন সাময়িকভাবে স্থগিত করেছে নীতি নির্ধারকরা। বিতর্কিত হিজাব আইন অমান্যকারী নারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছিল। ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনের বিরোধিতা করেছেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশের অভ্যন্তরীণ এবং উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিরোধিতার কারণে এই আইনটি আপাতত স্থগিত করেছে ইরান।

মঙ্গলবার এক ঘোষণায় দেশটির ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি বলেন, দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে আইনটি পুনরায় পর্যালোচনা করা হবে। এর আগে আলোচনা করে এই আইনটি আপাতত সংসদের মাধ্যমে সরকারের কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শাহরাম দাবিরি বলেন, এ মুহূর্তে বিলটি বাস্তবায়ন করা সম্ভব নয়। ইরানের সংসদে কট্টরপন্থীরা বিতর্কিত আইন পাস করেছিল, যেখানে হিজাব আইন লঙ্ঘনকারী নারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়।

হিজাব ঠিকভাবে না পরার কারণে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর দেশটির নৈতিক পুলিশ মাশাহ আমিনিকে (২২) গ্রেপ্তার করেছিল। পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আন্দোলনের পর থেকে প্রতিবাদ হিসেবে ইরানের অনেক নারী বাধ্যতামূলক হিজাব পরিধানের নিয়মগুলো এড়িয়ে চলছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!