1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে হামলা ইসরায়েলের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে হামলা ইসরায়েলের

প্রতিনিধি

ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।

যদিও ইসরায়েলের দাবি, তারা হুথি বিদ্রোহী গোষ্ঠীর ‘সামরিক অবস্থানে’ এই হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মূলত দিন দুয়েক আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা। এরপরই হুথিদের অবস্থানে ইসরায়েলি এই হামলার ঘটনা ঘটল।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের “সামরিক লক্ষ্যবস্তুতে” আক্রমণ করেছে।”

বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের আক্রমণ পরিকল্পনার অনুমোদনের পর গোয়েন্দা ও নৌবাহিনীর শাখার নির্দেশনায় বিমানবাহিনীর যুদ্ধবিমান সম্প্রতি পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুথি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।”

ইসরায়েলের দাবি, “হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুথি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল।”

অন্যদিকে হুথি-সমর্থিত আল মাসিরাহ টিভি চ্যানেল বলেছে, বৃহস্পতিবার ভোরে সানা এবং বন্দর শহর হোদেইদাহতে “আক্রমণাত্মক অভিযান” চালানো হয়েছে। এর মধ্যে সানায় “দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে” এই হামলা চালানো হযেছে। আর হোদেইদাহতে “শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালায় … এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটে” বলে আল মাসিরাহ রিপোর্ট করেছে।

ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা আরও বলেছে, হোদেইদাহকে লক্ষ্য করে হওয়া চারটি হামলা এবং রাস ইসা তেল কেন্দ্রকে লক্ষ্য করে হওয়া দুটি হামলায় সেখানকার কিছু কর্মচারী নিহত ও আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ হুথি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!