1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৭,৭০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ।

গতকাল ০৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজারস্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৩,১০,০০০ /- (তেইশ লক্ষ দশ হাজার) টাকা মূল্য মানের ৭,৭০০ (সাত হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মুসা (৩৫), পিতা-মোঃ আমিনুল হক,সাং-দুকাছি, পশ্চিম পাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা মূল্যমানের ০১টি ইজিবাইক ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!