1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসিফ নজরুলের উপস্থিতিতে প্রবাসীদের হট্টগোল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আসিফ নজরুলের উপস্থিতিতে প্রবাসীদের হট্টগোল

প্রতিনিধি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি কিছু প্রবাসীর মুক্তি না পাওয়াকে কেন্দ্র করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের  হট্টগোল করেছেন কিছু প্রবাসী।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদানে এক‌টি অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ে অনুষ্ঠানে আসেন আসিফ নজরুল। অনুষ্ঠান শুরু হয়। এর আধঘণ্টা পর মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বক্তব্য দিতে আসেন। এসময় উপস্থিত কিছু প্রবাসী হট্টগোল শুরু করেন। তারা বলতে থাকেন, ‘মানি না, মানব না, এটা হবে না’। এ ধরনের স্লোগান আর হট্টগোল কিছু সময় চলতে থাকে। এতে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। একপর্যায়ে চেয়ার থেকে উঠে ডায়া‌সে আসেন আসিফ নজরুল। তিনি সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। কিন্তু হট্টগোল থামানো যায়নি। পরে উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ করে বলেন, আগামীকাল (রোববার) বিকেল ৩টায় মিটিং হবে, আপনারা আসবেন। কার কী অভিযোগ আমি শুনব।

উপদেষ্টার বক্তব্যে আশ্বস্ত হন প্রবাসীরা। তারপর অনুষ্ঠান পুনরায় শুরু হয়। উপদেষ্টা প্রবাসীদের মধ্যে চেক হস্তান্তর করেন। কিছু প্রবাসীর হা‌তে চেক হস্তান্তর ক‌রে বিদায় নেন আসিফ নজরুল।
হট্টগোল করা প্রবাসীদের ভাষ্য, জুলাই-আগস্টে আমিরাতে আন্দোলন করতে গিয়ে জেল খাটা শত শত প্রবাসী এখনো দেশটির কারাগারে বন্দি। কিন্তু তাদের মুক্ত করার জন্য সরকারের উদ্যোগ তারা দেখ‌তে পাচ্ছেন না। তাই তাদের দ্রুত ছাড়িয়ে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা। কারাগারে বন্দি প্রবাসীদের দ্রুত মুক্ত কর‌তে সরকার‌কে অনুরোধ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!