1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে টানা ১৫ দিনেরও বেশি দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। এ সময় কিছু কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। কিন্তু যে সমস্ত পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে রেখেছে, শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না সে সব পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, আজও আশুলিয়ায় ২৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ২০ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটির পরে ও বন্ধ কারখানার সামনে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!