1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলিয়ার গোপন তথ্য ফাঁস করলেন রণবীর! - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

আলিয়ার গোপন তথ্য ফাঁস করলেন রণবীর!

প্রতিনিধি

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাধারণ কথা-সাক্ষাত থেকেই প্রেম, আর এই প্রেম থেকেই বিয়ে! এর মধ্যে আলিয়াকে নিজের মতো করে গড়ে নিয়েছেন রণবীর। আলিয়ার আগের যে স্বভাব ছিল, তা নাকি বিয়ের পর বদলে ফেলেছেন। এমনকি, আলিয়া উঁচু স্বরেও কথা বলতেন, তাও নাকি এখন শান্ত হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্ত্রী আলিয়াকে নিয়ে এমনই কিছু অজানা, গোপন কথা জানালেন রণবীর কাপুর। জানালেন তাদের প্রথম সাক্ষাতেরও গল্প।  দু’জনের বয়সের ব্যবধান যথেষ্ট। সেই সময় বয়স আরও কম আলিয়ার। প্রথম দেখাতেই নাকি রণবীর কাপুরের কাছে আলিয়া জানতে চেয়েছিলেন, “কিশোর কুমার কে?” প্রশ্নের উত্তর দিয়েছিলেন অভিনেতা।

শুধু আলিয়াকে নিয়ে নয়, সংস্কৃতি ও শিল্প নিয়েও অনুষ্ঠানে কথা বলেন রণবীর। জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। রণবীরের কথায়, ‘নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব।’ তাই তারা ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন। রাজ কাপুরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই ঘোষণার মঞ্চেই আলিয়াকে নিয়ে এই মন্তব্য করেন অভিনেতা।

রণবীর বলেন, ‘আমি আশা করব, আপনারা সকলে এই উৎসবে আসবেন। মনে পড়ে যাচ্ছে, আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা। ও জানতে চেয়েছিল, “কিশোর কুমার কে?” আসলে জীবনটা একটা চক্রের মতো। এই মানুষগুলোকে ভুলে যাচ্ছে অনেকে। নিজেদের উৎসকে মনে রাখা দরকার।’

রণবীর জানান, তিনি রাজ কাপুরের একটি জীবনীচিত্রও তৈরি করার কথাও ভাবছেন। এর জন্য পরিচালক সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’-ও পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে রণবীরের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!