1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্কে স্পেন কোচের ভিন্ন মত, ‘সব সিদ্ধান্তই ছিল সঠিক’ - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদের প্যাড জাল: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্কে স্পেন কোচের ভিন্ন মত, ‘সব সিদ্ধান্তই ছিল সঠিক’

প্রতিনিধি

 

চলমান বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিদের সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা। বিশেষ করে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি হওয়ার পর বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে ম্যাচের শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ৩-২ গোলের জয় তুলে নেয়। ম্যাচে মিশরের একটি গোল বাতিল এবং কয়েকটি সম্ভাব্য ফাউলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিশরের কোচ হোসাম হাসান ও খেলোয়াড়রা।

রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েরের সিদ্ধান্ত নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

ডিএডেজএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের রেফারিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে তা সত্যিই বুঝতে পারছি না। এই বিতর্কের শুরুই বা কোথা থেকে হলো?”

স্পেন কোচ আরও বলেন, “আমি ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে রেফারির নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সঠিক ছিল। আমি তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তার প্রতিটি সিদ্ধান্তই ছিল নিখুঁত।”

এদিকে রেফারিং নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে অবস্থান জানিয়েছেন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না।

কোলিনা বলেন, বিশ্বকাপের ম্যাচ পরিচালনা নিয়ে গঠনমূলক আলোচনা ফুটবলের স্বাভাবিক অংশ। তবে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়। তার মতে, এ ধরনের অভিযোগ অনেক সময় রেফারি ও তাদের পরিবারের সদস্যদের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে।

তিনি আরও বলেন, “ফিফার রেফারিং কার্যক্রম কারও দ্বারা প্রভাবিত হয় না, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এতে হস্তক্ষেপ করেন না। রেফারিরা সততার সঙ্গে সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় ও কোচদের মতো তারাও নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন।”

বিশ্বকাপের শেষ পর্যায়ে রেফারিং নিয়ে আলোচনা চললেও ফিফা জানিয়েছে, ম্যাচ কর্মকর্তাদের ওপর আস্থা রয়েছে এবং তারা নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!