1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গুরুতর অভিযোগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গুরুতর অভিযোগ

প্রতিনিধি

ম্যাচ শেষের পর পেরিয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। তবে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হারটা যেন এখনই ভুলতে চাইছে না ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ নিয়ে এবার ফিফার দরবারে অভিযোগ জমা দিতে পারে সিবিএফ। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে এই অভিযোগ দায়ের করা হতে পারে।

আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। তাদের ভাষ্য, ব্রাজিল সমর্থকদের দাবির ভিত্তিতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে সিবিএফ।

ব্রাজিলের অভিযোগ প্রসঙ্গে জানা যায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থকরা ব্রাজিলীয়দের উদ্দেশ্যে বর্ণবাদী ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। এমনকি এক আর্জেন্টিনার দর্শককে বানরের অনুকরণ করতেও দেখা যায়। সাধারণত এসব ঘটনাকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হয় আন্তর্জাতিক ফুটবলে।

আর এসব ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে পর্যাপ্ত ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে সিবিএফ। জুন মাসে পরবর্তী ফিফা উইন্ডোর আগেই এই ব্যাপারে নিষ্পত্তি করতে চায় ব্রাজিল।

অভিযোগের সত্যতা প্রমাণ হলে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের কারণে শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। সে সময় মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দেয় ফিফা।

পুনরাবৃত্তির ক্ষেত্রে দর্শকসংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। সবশেষ চিলিকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এমন শাস্তি দেয়া হয়েছিল। এছাড়া মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গণ্ডগোলের কারণে একই শাস্তি পেয়েছিল ব্রাজিলও।

উল্লেখ্য, আগামী ৯ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে সেই ম্যাচেও আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!