1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব

প্রতিনিধি

স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। নানা সীমাবদ্ধতায় সেটা বাস্তবায়ন হয় না। এবারে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়টি জানান।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের পুরস্কার প্রদানের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাতের সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’

বাংলাদেশ এই স্পোর্টস হাব নিয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সম্প্রতি আরব আমিরাত সফরে এটি নিয়ে কাজ করেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যারটি বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস হাব নিয়ে এখন বিস্তারিত কাজ করছে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আমরা জানাব। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’

বাংলাদেশের খেলাধূলার জন্য একমাত্র প্রতিষ্ঠান বিকেএসপি। সেই বিকেএসপি কাঙ্খিত মাত্রায় আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উপহার দিতে পারছে না। এজন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পোর্টস ইন্সটিটিউট করার পরিকল্পনা করছিলেন। এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি প্রতিবেদনও দিয়েছে। স্পোর্টস ইন্সটিটিউটও কী এই অর্থায়ানে থাকবে না আলাদা সেটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

ক্রিকেট, শুটিং বাদে দেশের প্রায় সকল ফেডারেশনই জাতীয় স্টেডিয়াম এলাকায়। এখানে অনেক খেলারই ভেন্যু নেই, আবার অনেক ফেডারেশনের নেই কার্যালয়। এই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট (খেলা আয়োজনের ব্যবস্থা) করা যায় সেটা নিয়ে কাজ করছি।’

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য বিভিন্ন ফেডারেশন ও স্থানীয় পর্যায়ে অ্যাডহক কমিটি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। আরচ্যারি ফেডারেশনের কমিটি ঘোষণার পর সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা পদত্যাগের হুমকি দেন। এরপরই আবার কমিটি বদল হয়। সার্চ কমিটির সঙ্গে এনএসসি-মন্ত্রণালয়ের দূরত্ব এবং আরচ্যারি ফেডারেশনের কমিটি বদল নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটা একটু সমন্বয়হীনতা রয়েছে। আমাদের একটা পলিসি সিদ্ধান্ত ছিল কেউ সর্বোচ্চ পদে দুই বারের বেশি নয়। এই আলোকে কমিটিতে পরিবর্তন হয়েছে। আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সঙ্গে। সার্চ কমিটির যে কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটিকে প্রস্তাবনা করবে। এটা প্রস্তাবনা চূড়ান্ত নয়, মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এখানে অনেক বিষয় দেখতে হয়। অনেকের রাজনৈতি পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কিনা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।’

বাংলাদেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমস এই বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের। বাংলাদেশ গেমস নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!