1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি: প্রেস কাউন্সিল চেয়ারম্যান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি। দেশে কতজন সাংবাদিক রয়েছে এই তালিকা প্রয়োজন। এক্ষেত্রে কারা সাংবাদিক সেটি প্রথমে তৈরি করতে হবে। মঙ্গলবার দুপুরে ভোলা সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সেক্ষেত্রে সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। আর গ্রাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, এমন যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে। এটা হলে সরকারের পক্ষে সাংবাদিকদের জন্য কাজ করতে সুবিধা হবে। তিনি বলেন, সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে। যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা।

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এই প্রেস কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। তাই সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্যই এ প্রেস কাউন্সিল গঠন করা হয়। এ সময় প্রধান অতিথি দেশের প্রথিতযশা সৎ সাংবাদিকদের জীবনী পড়ার জন্য প্রশিক্ষণে আগত সাংবাদিকদের উৎসাহিত করে বলেন, তাহলে আপনারা সাংবাদিকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো, আসাদুজ্জামান ও জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন। কর্মশালায় জেলার মোট ৩৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!