1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো তোফায়েল কেমন আছেন এখন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো তোফায়েল কেমন আছেন এখন

প্রতিনিধি

আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো তোফায়েল কেমন আছেন এখন
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে গেল মাসে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ইমার্জিং দল। যেখানে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। রাজশাহীতে শেষ ওভারের রোমাঞ্চে সেদিন ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। সেদিন বাংলাদেশকে জেতাতে বড় অবদান রাখেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।

তবে ম্যাচ জেতানোর একদিন পরই শুনতে হয় দুঃসংবাদ। চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারেননি তোফায়েল। মূলত প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁম হাতে চোট পেয়েছিলেন তোফায়েল। পরে বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

এরপর কেটে গেছে বেশ কিছুদিন। বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছেন তোফায়েল। নিয়মিত করছেন স্কিল অনুশীলন। ব্যাট হাতেও করতে পারছেন অনুশীলন। নিজের শরীরের সবশেষ অবস্থা জানিয়েছেন ঢাকা পোস্টকে।
তোফায়েল বলছিলেন, ‘অবস্থা আগের থেকে ভালো। আশা করছি ঈদের পর ফিরতে পারব। এখন এক্স-রে করাতে হবে তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ঈদের পর ঢাকা যেয়ে এক্স-রে করাব। আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। আমি যতদূর বুঝতেছি অনেক অনেক ভালো এখন।’

নিজের অবস্থা নিয়ে জানান, ‘এখন আমি ব্যাট গ্রিপ করতে পারতেছি, স্যাডো করতে পারছি। বর্তমানে স্কিল অনুশীলন করছি। আগামীকালও স্কিল নিয়ে কাজ করব। এরপর যদি মেডিকেল টিম মনে করে যে ফিট, তাহলে ক্যাম্পে যোগ দিব। ওনারা সবকিছু বুঝবে আর কি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!