1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আটক বিএসএফ জওয়ানকে ফেরত দিয়েছে বিজিবি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আটক বিএসএফ জওয়ানকে ফেরত দিয়েছে বিজিবি

প্রতিনিধি

আটকের প্রায় ছয় ঘণ্টা পর আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের চাঁন্দেরহাট সীমান্তে তাকে হস্তান্তর করা হয়।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, সীমান্তের চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করা হয়। তিনি ৩৩৪ নম্বর পিলারের সাব পিলার ৬-এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। তার শরীরে বিএসএফের পোশাক থাকলেও নিরস্ত্র ছিলেন। বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে আজ বেলা ১১টার দিকে কোণাপাড়া গ্রামের বাসিন্দারা বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করেন।

এলাকাবাসী জানান, আজ বেলা ১১টার দিকে কোণাপাড়া গ্রামের একদল নারী-পুরুষ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে সীমান্তে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষ করে বাড়িও ফিরে আসেন তারা। তার কিছুক্ষণ পর বিএসএফের দুইজন জওয়ান অস্ত্র নিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের বাড়িতে এসে হামলা চালায়। বিএসএফ জওয়ানরা লাঠিসোঁটা নিয়ে নারীদের মারধর করলে গ্রামের লোকজন তাদের আটক করেন। এ সময় আটক বিএসএফ জওয়ান উপল কুমার দাস অপর জওয়ানকে গুলি করতে বললে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি।

স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রাব্বানী বলেন, ভারতীয় দুইজন জওয়ান বাংলাদেশে ঢুকে নারীদের ওপর হামলা চালান। গ্রামবাসী তাদের দুইজনের মধ্যে একজনকে আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি তাকে ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা সীমান্তের কাছে ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের ধরে নিয়ে অনেক নির্যাতন করে এবং গুলি করে। অথচ তাদের এক সদস্য যখন আমাদের সীমানায় প্রবেশ করে আমরা এবং বিজিবি কিন্তু সসম্মানে তাকে ফেরত দিয়েছি। কোনো প্রকার নির্যাতন আমরা করিনি। আমরা যেভাবে তাকে সম্মান করেছি তারাও যাতে আমাদের এভাবে সম্মান দেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!