1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজিজুল তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আজিজুল তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর শেষেই জাতীয় পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী ও যুব টাইগারদের ব্যস্ততা শুরু হয়েছিল। এরই মাঝে চলতি মাসে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ এপ্রিল থেকে। লঙ্কানদের মাটিতে হতে যাওয়া এই সিরিজের জন্য ২১ এপ্রিল ঢাকা ছাড়বে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এই সিরিজের জন্য গতকাল (শনিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে যথারীতি নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনরা। ১৫ সদস্যের এই দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন ৫ জন।

এর আগে গত ৬-১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে হাম্বানটোটায়।

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!