1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজও আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আজও আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আজও সড়ক অবরোধ করে রেখেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসের যাত্রীরা এবং পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবাদানকারী পরিবহন।

বুধবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে শ্রমিকদের অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকালও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আজ সকাল থেকে অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা, আব্দুল্লাহপুর ও ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে বিক্ষোভ ও অবরোধ করে রখেছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গামের্ন্টেস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষ এক নোটিশ দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে দেয়। সেসময় পুলিশ, সেনাবাহিনী ও মালিকপক্ষের উপস্থিতিতে শ্রমিকদের সব পাওনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়। এর মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ পরিশোধের জন্য ৩০ সেপ্টেম্বর সকালে শ্রমিকরা কারখানায় এলে মালিকপক্ষ ফের ৩ মাসের সময় দাবি করে। পরে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে।

নাম প্রকাশ না করা শর্তে এক পোশাক শ্রমিক জানান, ‘আমাদের কারখানার মালিকপক্ষ হঠাৎ করেই কারখানা বন্ধ ঘোষণা করে। পরে মালিকপক্ষ ও প্রশাসনের লোক মিটিং করে আমাদের ৩০ সেপ্টেম্বর সকল পাওনা দেবেন বলে জানায়। কিন্তু এখন মালিকপক্ষ লাপাত্তা তাই আমরা আমাদের পাওনা টাকার জন্য সড়কে অবস্থান করছি।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আইয়ুব আলী  বলেন, শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে। তবে শ্রমিকদের কয়েকবার বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের বকেয়া বেতন না পেয়ে সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!