1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের বিক্ষোভ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের বিক্ষোভ

প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠোনো সশস্ত্র বাহিনীর সদস্যরা তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তাদের এ অবরোধের কারণেই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। তাদের পরিবারের সদস্যরাও কর্মসূচিতে যোগ দেন।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোবারক হোসেন বলেন, তারা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাদের এ কর্মসূচি পালন করে। এর ফলে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এরপর দুপুর একটার দিকে সেনানিবাস থেকে কয়েকজন সেনা কর্মকর্তা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে আন্দোলনকারীরা সেনা কর্মকর্তাদের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করে চলে যান।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো :

১. বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরিচ্যুতির সময় থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।

২. যদি কাউকে কোনো কারণে চাকরিতে পুনর্বহাল করা না যায়, তাহলে সব সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাকে পেনশনের আওতায় আনতে হবে।

৩. যে আইনি কাঠামো ও বিচার ব্যবস্থায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তার সংস্কার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!