1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইসিসির মাসসেরা হলেন মিরাজ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আইসিসির মাসসেরা হলেন মিরাজ

প্রতিনিধি

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার। এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসসেরার পুরস্কার জিতলেন টাইগার এই অলরাউন্ডার।

আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে।

ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি হিসেবে এ অর্জন। এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও মাসসেরা হয়েছিলেন।

মাস সেরা হওয়ার প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, ‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটি জেতা একটি অসাধারণ সম্মান। আইসিসি অ্যাওয়ার্ডস যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি, আর এটি যখন বৈশ্বিক ভোটের মাধ্যমে আসে, তখন তা আমার জন্য অনেক বেশি মূল্যবান।’

আরও যোগ করেন, ‘এমন মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দেয় — ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নাম আসা ছিল আমার ক্যারিয়ারের শুরুতেই একটি বড় উৎসাহ, আর এই পুরস্কারটিও ততটাই বিশেষ। আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কারটি আমার জন্য একটি বড় অনুপ্রেরণা হবে যেন আমি আরও ভালো পারফর্ম করতে পারি এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের সফলতার জন্য নিয়মিতভাবে অবদান রাখতে পারি।’
মিরাজ বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমরা স্বপ্ন দেখি যেন মাঠে প্রভাব ফেলতে পারি এবং আমাদের ভক্তদের আনন্দ দিতে পারি। আইসিসির এই স্বীকৃতি আমাকে আরও পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে দেশের হয়ে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমি আমার সতীর্থদের, কোচদের এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই — এই পুরস্কার তাদের সবারও প্রাপ্য।’

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাট-বলে দারুণ ছন্দে ছিলেন মিরাজ। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।

এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দুর্দান্ত ফর্মের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!