1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অ্যানিমেল পরিচালকের কটাক্ষের পর চুপ থাকলেন না দীপিকাও - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

অ্যানিমেল পরিচালকের কটাক্ষের পর চুপ থাকলেন না দীপিকাও

বিনোদন ডেস্ক :

অ্যানিমেল পরিচালকের কটাক্ষের পর চুপ থাকলেন না দীপিকাও
বিতর্ক আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেন একে-অপরের সমার্থক! ‘অ্যানিম্যাল’ ছবিতে অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। ‘নারীবিদ্বেষী’ তকমাও বসেছিল পরিচালকের নামের পাশে।

এবার দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করে ফের একবার চর্চার শিরোনামে ভাঙ্গা। বলিউড ‘পদ্মাবত’-এর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ এনেছিলেন পরিচালক। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও যেভাবে নিজের নিষ্ঠা, দক্ষতার মাধ্যমে বলিউডের পায়ের তলার মাটি শক্ত করেছেন, সেই অভিনেত্রীকেই তার জীবনদর্শন, নারীবাদ নিয়ে বিঁধেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

পরিচালকের এমন আক্রমণের পর ছেড়ে কথা বলেননি দীপিকা পাড়ুকোনও। পরোক্ষভাবেই সন্দীপকে জীবনদর্শন পাঠের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার স্টকহোমে কার্টিয়ারের এক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা। সেখানেই ভোগ আরাবিয়ার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “সত্যতা এবং বিশুদ্ধতা, এই দুটো বিষয়ই আমাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর যখনই কঠিন পরিস্থিতিতে পড়ি, তখনই নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিই। আর সেই সিদ্ধান্তেই অনড় থাকি। সেটাই আমাকে শান্তি দেয়।”

যদিও এ প্রসঙ্গে কারও নাম উল্লেখ করেননি দীপিকা। তবে একাংশের অনুমান, তিনি হয়তো ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গেই কথা বলেছেন।
বলিউড মাধ্যম সূত্রে খবর, শর্ত না মেলায় ‘স্পিরিট’ ছবি থেকে বেরিয়ে গেছেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি আকাশছোঁয়া পারিশ্রমিকের পাশাপাশি নির্ধারিত সময় বেঁধে কাজ করার দাবি রেখেছিলেন, যা মানতে গিয়ে হিমশিম খেতে হয় প্রযোজনা সংস্থাকে।

তারপরই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। সেই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দীপিকার নাম উল্লেখ না করেই তার বিরুদ্ধে ছবির গল্প ফাঁস করার অভিযোগ আনেন তিনি।

সন্দীপ লিখেছেন, ‘কোনও অভিনেতা বা অভিনেত্রীকে স্ক্রিপ্ট শোনানোর সময় আমি তার উপর ভরসা রাখি যে তিনি কখনোই গল্প বাইরে ফাঁস করবেন না। ছবি না করলেও না। কিন্তু আপনি এটা বুঝিয়ে দিলেন যে মানুষ হিসেবে ঠিক কেমন।’

নায়িকাকে কটাক্ষ করে পরিচালক আরও লেখেন, ‘আপনার নারীবাদী মনোভাব বোধহয় আপনাকে এটাই শেখায়। একটা ছবি বানানোকে ঘিরে আমার পরিশ্রম বোঝার ক্ষমতা আপনার কোনওদিন হবে না।’

দিন কয়েক আগেই নাকি ফাঁস হয়েছে ‘স্পিরিট’ ছবির গল্প। সে কথা জানার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!