1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবশেষে কপিল শর্মা শো-তে ফিরলেন সিধু - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

অবশেষে কপিল শর্মা শো-তে ফিরলেন সিধু

প্রতিনিধি

৬ বছর পর অবশেষে কপিল শর্মার শো-তে ফিরে এলেন নভজ্যোৎ সিং সিধু। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর তৃতীয় সিজনের ঝলকেই দেখা গেল সেই পুরোনো হাসির জাদুকরকে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিধুর ঘরওয়াপসি হলো নেটফ্লিক্সের পর্দায়।

কখনও তার বিখ্যাত ‘ঠকো’ সংলাপ, কখনও বা দমফাটা হাসি—সব মিলিয়ে কপিল শর্মা শো-য়ের অনন্য অংশ ছিলেন সিধু। ২০১৯ সালে নানা বিতর্কের কারণে তিনি শো ছাড়লে, তার জায়গায় আসেন অর্চনা পূরণ সিং। তবে দ্বিতীয় সিজন থেকেই কপিল সিধুর ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

তৃতীয় সিজনে সিধুর কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে তুমুল উত্তেজনা। চমক আরও রয়েছে—এই শো-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিধুই স্বাগত জানাবেন ভাইজানকে। ইতোমধ্যে সেই পর্বের শুটিংয়ের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সিধু নিজেই।

উল্লেখ্য, একসময় ‘দ্য কপিল শর্মা শো’ নির্মিত হতো সালমান খানের প্রযোজনা সংস্থার ব্যানারে। সেই সূত্রে শো-র এই বিশেষ এপিসোড আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই মনে করছেন অনেকে।

এবারের শো-তেও থাকছে আগের মতো মজার চরিত্র এবং মিমিক্রির রসদ। সিধুর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দ্বিতীয় সিজনের মতো এবারও সুনীল গ্রোভার ও ক্রুশ্না অভিষেক একসঙ্গে অভিনয় করেছেন। তারা সালমান ও শাহরুখের ‘করণ’ ও ‘অর্জুন’-এর চরিত্রে মজাদার মিমিক্রি করেছেন।

নতুন সিজনের প্রথম পর্বে থাকবেন অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’র টিম—কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্তা, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি, আদিত্য রায় কাপুর ও ফাতিমা সানা শেখ।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’ স্ট্রিমিং শুরু হবে আগামী ২১ জুন থেকে, প্রতি শনিবার রাত ৮টায় নেটফ্লিক্সে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!