1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে’

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াত।শনিবার (২ নভেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ইমাম হায়াত বলেন, ‘জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক কাঠামো ধ্বংস, পুলিশ হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলার কাঠামো ধ্বংস করে নিরাপত্তাহীন পরিবেশ তৈরি করেছে। এতে দেশে সর্বত্র খুন সন্ত্রাস ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। এ কারণে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী দেশের শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, আয়-উপার্জন ধ্বংস করে অর্থনীতি মারাত্মক ধ্বংস করে দিয়েছে। খাদ্য দ্রব্যের অসহনীয় মূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়েছে। জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও উপদেষ্টা পরিষদ বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে তাদের দলের বাইরের মানুষকে চাকরিচ্যুত করছে। তারা জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে নব্য স্বৈরাচার ও ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে।

ইমাম হায়াত বলেন, মানুষের জীবন ও গণতন্ত্র বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!