1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

অনলাইন ডেস্ক :

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফুটবলার রাজিয়া সুলতানার(২০)মৃত্যু হয়েছে। তিনি অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন। জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। রাজিয়া লক্ষ্মীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে।

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, গতকাল ১৩ মার্চ রাত ১০দিকে রাজিয়া একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত ৩টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এতে একপর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল রাজিয়া।

পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়ার। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। ভুটানে খেলতে গিয়েছিল সে। তবে কিছুদিন আগে তার পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেয়া হয়। এজন্য গেল একবছর খেলার বাইরে ছিল সে। তার অকাল মৃত্যুর খবরে সাতক্ষীরাসহ দেশের ক্রীড়াঙ্গনের সকলে শোকাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!