1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬ ম্যাচে ৫ হার– কোন সমীকরণে প্লেঅফে যাবে চেন্নাই? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

৬ ম্যাচে ৫ হার– কোন সমীকরণে প্লেঅফে যাবে চেন্নাই?

প্রতিনিধি

আইপিএলে নিজেদের ইতিহাসে এমন বাজে শুরু খুব একটা দেখতে হয়নি চেন্নাই সুপার কিংসকে। প্রথম ম্যাচে জয়ের পর দলটি টানা পাঁচটি ম্যাচ হেরেছে। আইপিএলে এর আগে কখনোই টানা ৫ ম্যাচ হারেনি দলটি। যদিও এখনই প্লে-অফের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিতে নারাজ চেন্নাই। দলের ব্যাটিং কোচ মাইক হাসিও সবশেষ ম্যাচের পর বলেছিলেন, এখনো নিজেদের আশা হারাচ্ছেন না তিনি।

রাউন্ড রবিন পদ্ধতিতে চেন্নাইয়ের বাকি রয়েছে আটটি ম্যাচ। আর এখান থেকেই দলকে প্লে-অফ পর্যন্ত যাওয়ার রাস্তা খুঁজতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে চেন্নাইয়ের জন্য প্রত্যাশার কথা, দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবারও নেতৃত্বে ফিরেছেন।

যদিও ধোনির নেতৃত্বে প্রথম ম্যাচে ভাগ্যটাকে বদলানো হয়নি তাদের। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে পরিসংখ্যান আর কাগুজে হিসেব বলছে, এখান থেকেও প্লে-অফে যেতে পারে চেন্নাই।

বাকি সব ম্যাচ জিতলে– প্লে-অফ নিশ্চিত (১৮ পয়েন্ট)
চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার সবচেয়ে সহজ সমীকরণ– তাদের বাকি আটটি ম্যাচই জিততে হবে। এর ফলে তারা ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছাতে পারবে। যদিও এজন্য নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে নতুন ইতিহাস গড়তে হবে। এর আগে মহেন্দ্র সিং ধোনির দল সর্বোচ্চ সাত ম্যাচ টানা জিতেছিল ২০১৩ সালে। সেবারে তারা ফাইনালে পৌঁছালেও হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।

এবার যদি তারা আটটি ম্যাচ টানা জিতে, সেটি হবে তাদের ইতিহাসে প্রথম। এর আগে কলকাতা নাইট রাইডার্স (২০১৪-১৫ সালে ১০ ম্যাচ) ও কিংস ইলেভেন পাঞ্জাব (২০১৩-১৪ সালে ৮ ম্যাচ) এমন কীর্তি করেছিল।

যদি আটটি ম্যাচ জয় সম্ভব না হয়, তাহলে অন্তত সাতটি ম্যাচ জিততে হবে, যার ফলে তাদের পয়েন্ট হবে ১৬। আইপিএলের অতীত ইতিহাস বলছে, এত পয়েন্ট নিয়েও সাধারণত দলগুলো প্লে-অফে পৌঁছাতে সক্ষম হয়। এই পরিস্থিতিতে তারা একটি ম্যাচ হারতে পারবে।

৬টি ম্যাচ জিতলে– সম্ভাবনা খুব কম (১৪ পয়েন্ট)
আইপিএল ২০২২ সাল থেকে ১০ দলের টুর্নামেন্ট হওয়ায়, ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। আর এইজন্য নির্ভর করতে হবে বাকি দলগুলোর পয়েন্টের ওপর। যেমন ২০২২ সালে চারটি দল ১৪ পয়েন্ট পেয়েছিল রবিন রাউন্ড পদ্ধতির খেলা শেষে, সেবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটের ভিত্তিতে প্লে-অফে গিয়েছিল।

তবে যদি চেন্নাই সুপার কিংস দুইয়ের বেশি ম্যাচ হারে, তাহলে তাদের প্লে-অফে ওঠার আর কোনো সুযোগ থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!