1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬ দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম আজ শুরু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

৬ দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম আজ শুরু

প্রতিনিধি

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।

এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, পণ্যবাহী বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে যাচ্ছে ।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নাসিম জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গত ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত টানা ৬ দিন ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল ১০টা থেকে আবারও শুরু হয়েছে আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোল্যা নকিবুল্লাহ জানান, গত ৬ দিন ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!