1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল? - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল?

প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের শাসনাধীন ১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল — এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, এতদিন কোনো কথা না বললেও নতুন সরকার গঠনের পর হঠাৎ করেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেদিন কার নেতৃত্বে গুলি করা হয়েছিল সেটি তদন্ত করে বের করতে হবে।

বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার প্রতিবাদে প্রজন্ম একাডেমি অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে চেয়েছিল। এখন নিজেকেই সরে যেতে হয়েছে। তিনি এখন দেশ ছেড়ে ভারতে বন্দিদশায় রয়েছেন। শেখ হাসিনা সরকারের মত অহংকারী, স্বৈরাচারী ও অত্যাচারী সরকার এর আগে বাংলাদেশের ইতিহাসে আসেনি।

তিনি বলেন, যে ড. ইউনূস বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান উঁচু করে ধরেছিল তাকেও আপনি (শেখ হাসিনা) কারাগারে নেওয়ার ফন্দি করেছেন। মামলার বিচার চলার সময় তাকে যেন পায়ে হেঁটে চৌদ্দ তলায় ওঠতে হয় সেজন্য লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বুড়ো মানুষকে পায়ে হেঁটে ১৪ তলার উপরে ওঠে হাজিরা দিতে হয়েছে। আজকে হাসিনা আপনি কোথায়? ড. ইউনূস এখন সরকার প্রধান। আর আপনি বসে আছেন হিন্দুস্তান। এটাই বিধির বিধান। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীপুত্র জয়ের অর্থ পাচার নিয়ে কথা বলার কারণে ৬৪টি জেলায় আমার নামে ৬৪টি মামলা দেওয়া হয়েছিল। আর জয়কে ইউটিউবে বক্তৃতা দিতে হচ্ছে।

বর্তমানে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে তিনি আরও বলেন, মাত্রই নতুন সরকারের জন্ম হয়েছে। এখনো নাড়ি শুকায়নি। আপনারা ধৈর্য ধারণ করুন। এখন অনেকেই দাবি নিয়ে আসছেন এতদিন তাদের দাবি কোথায় ছিল? সেই প্রশ্নের জবাব দিতে হবে। এমন অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ দৃষ্টি রাখা আহ্বানও জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে প্রজন্ম অ্যাকাডেমির সভাপতি কালাম ফয়েজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!