1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১২ বছর একা জন্মদিনের কেক কেটেছেন গোবিন্দের স্ত্রী - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

১২ বছর একা জন্মদিনের কেক কেটেছেন গোবিন্দের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বলিউডের কমেডি হিরো গোবিন্দের সঙ্গে দীর্ঘ ৩৭ বছর ধরে দাম্পত্য সুনিতা আহুজার। কিন্তু তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা। সম্প্রতি তারকা স্ত্রী সুনিতার মন্তব্য এমনই ইঙ্গিত দেয়- আগের মতো সেই সুসম্পর্ক নেই তাদের!

স্বামীর কথা হোক বা সন্তানদের কথা, প্রায় সবসময়ই স্পষ্টভাষী সুনিতা আহুজা। এসব নিয়ে রাখঢাকও নেই তার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছিলেন, তিনি ও গোবিন্দ নাকি আলাদা থাকেন। নতুন এক সাক্ষাৎকারেও জানালেন একই রকমের কথা।

গত ১২ বছর ধরে জন্মদিন একাই উদ্‌যাপন করেন সুনিতা! একাই কেক কাটেন। আবার নিয়ম করে মদও খান। ঘড়ির কাঁটায় ৮টা বাজলেই মদের বোতল খুলে বসেন তিনি! অবশ্য এমনটা কেন করেন, সেটিও জানিয়েছেন গোবিন্দের স্ত্রী।

মদের প্রতি সুনিতার ভালবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন এই তারকা পত্নী। তবে প্রতিদিনই যে মদপান করেন, এমনও না। কোনো খুশির দিনে কিংবা ছুটির দিনে মদ খেতে বসেন সুনিতা। তবে জন্মদিনে একাই থাকেন। কারণ সুনীতা মনে করেন, জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যেতে হবে।

বিজ্ঞাপন

সুনিতার কথায়, ‘আমি আমার ছেলে-মেয়েদের জন্মদিন উদযাপন করি। আর নিজের জন্মদিনে সকালে পূজার্চনা করি। মন্দিরে যাই, কখনও গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি, তারপর রাত ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু সবটাই তো একা একা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!