1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
০৭টি মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল ফকির’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

০৭টি মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল ফকির’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরে ত্রাশ সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী- অস্ত্র, হত্যা ও মাদক মামলাসহ মোট ০৭টি মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল ফকির’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ০৯ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝরাত ০২:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০২, তারিখ ০১/০২/২০২৩ খ্রিঃ, ধারা-অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯এ/১৯(এফ) ও ২। ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০৩, তারিখ ০১/০২/২০২৩ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪(ক)/৪১; উল্লেখিত অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফরিদপুরে ত্রাশ সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী সোহেল ফকির (২৭), পিতা-শফিকুল ইসলমা @শফি ফকির, সাং-পূর্বকান্দা, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সোহেল ফকির একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশী/বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাই, ভূমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা, সদরপুর ও কোতোয়ালী থানায় হত্যা, মারামারি, চুরি/ডাকাতি ও মাদক মামলা মোট ০৫টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!