1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হিরো আলমের ওপর হামলার ৫ অভিযুক্তের জামিন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হিরো আলমের ওপর হামলার ৫ অভিযুক্তের জামিন

প্রতিনিধি

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় করা মামলার অভিযুক্ত পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সাদিয়া আফসানা রিমা তাদের জামিন মঞ্জুর করেন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, মামলার আট আসামির মধ্যে পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

জামিন পাওয়া অভিযুক্তরা হলেন- বগুড়া সদর উপজেলার ফাঁপোড়ের হাতেম আলীর ছেলে শামীম, পল্লী কুকরুলের দুলালের ছেলে সবুজ, দোগাড়িয়ার মৃত আশরাফ আকন্দের ছেলে উজ্জল, হাজরাদিঘীর সামছুলের ছেলে জাহাঙ্গীর ও গাবতলী উপজেলার বরুজ গ্রামের মান্নান মহুরীর ছেলে নাজমুল ওরফে সবুজ।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি একই আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেন।

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন তিনি।

পরে তিনি দুপুর ১২টার দিকে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় ৫ থেকে ৭ জন যুবক অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর এবং কানধরে ওঠবস করান। এ ঘটনার পর তিনি ১০ সেপ্টেম্বর তিনি আটজনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!