1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

প্রতিনিধি

হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (৭ অক্টোবর) ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার এক বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহু।

এরপর হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ কৌশলগত সম্পর্কমন্ত্রী রন দার্মারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয়।

গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে কবে কোন সময় হামলা চালানো হবে এবং এটির তীব্রতা কেমন হবে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরায়েল।

ইরানে সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অব ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!