1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেই মিয়ানমারে বাংলাদেশ নারী ফুটবলের এশিয়ান কাপ বাছাই - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সেই মিয়ানমারে বাংলাদেশ নারী ফুটবলের এশিয়ান কাপ বাছাই

প্রতিনিধি

জামাল-হামজারা এশিয়া কাপ বাছাই পর্ব খেলছেন। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সি গ্রুপে পড়েছে।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৪ দল অংশগ্রহণ করছে। ছয়টি গ্রুপে চারটি করে আর দুটি গ্রুপে পাঁচটি করে দল আছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশগ্রহণ করবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরও দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে।

বাংলাদেশের গ্রুপের স্বাগতিক মিয়ানমার। ২৩ জুন থেকে ৫ জুলাই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রধান বাধা মূলত মিয়ানমার। বাংলাদেশ অ-১৬ পর্যায়ে ২০১৭ ও ১৯ সালে টানা দুই বার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দলের কখনো খেলার সুযোগ হয়নি।

২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে মিয়ানমারে পাঠায়নি। আর্থিক কারণ দেখিয়ে সাবিনাদের না পাঠিয়ে ফেডারেশন কঠিন সমালোচনার মধ্যে পড়েছিল। এবার এশিয়ান কাপ বাছাইয়ের খেলা সেই মিয়ানমারেই পড়েছে।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করবে। বাফুফে ৫৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ঈদের পর পর। সাবিনারা ক্যাম্পে ডাক পেলেও পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন কি না আবার বাটলারও তাদের কয়েকজনকে অনুশীলন করাবেন কি না এই দ্বন্দ্বের এখনো সমাধান হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!