1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সালাহউদ্দিনের বক্তব্যকে স্ববিরোধী ও অশোভন বললো ইসলামী আন্দোলন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সালাহউদ্দিনের বক্তব্যকে স্ববিরোধী ও অশোভন বললো ইসলামী আন্দোলন

প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাষ্ট্র পরিচালনায় সবার মতামতের প্রতিফলন নিশ্চিত করতে পিআর নির্বাচন পদ্ধতি অনুপযুক্ত বক্তব্য দিয়ে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের করেছেন। তাদের দাবি, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে তিনি অশোভন ও স্ববিরোধী ভাষায় তাদের সমালোচনা করেছেন।

শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, পিআর নিয়ে ভিন্নমত থাকা রাজনৈতিক সৌন্দর্যের অংশ। কিন্তু সালাহউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন তা রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থি।

তিনি বলেন, বিএনপি যখন ফ্যাসিস্ট শাসনের কথা বলে, তখন তারা নিজেরাই ২০১৩-১৪ ও ২০১৯ সালের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং বিজয়ীও হয়েছে। এমনকি চট্টগ্রামের শাহাদাত হোসেন এবং ঢাকার ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন সেই একই বিএনপি নেতা যখন পিআর পদ্ধতি নিয়ে আমাদের সমালোচনা করেন, তখন তা সম্পূর্ণ স্ববিরোধী এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, জনাব সালাহউদ্দিন আহমেদের মতো একজন সিনিয়র রাজনীতিবিদের মুখে এমন ভাষা শোভা পায় না। তিনি যখন গুম হন বলে দাবি করা হয়, তখন ভারতে আরাম-আয়েশে অবস্থান করছিলেন। বিএনপির অনেক নেতাকর্মী যখন গুম-খুনের শিকার হয়েছেন, তখন তিনি ভারতে ছিলেন। গুম ইস্যুতে কমিশনে মামলা না করে পরে চাপে পড়ে দায়ের করেন, যা তার কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সালাহউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার দায় তাকেই নিতে হবে, আর বিএনপিও সমালোচনার মুখে পড়বে। বিএনপির উচিত হবে এমন স্ববিরোধী এবং বিতর্কিত নেতার বিষয়ে সতর্ক থাকা, যেন তিনি দল ও দেশের রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারেন।

তিনি আরও বলেন, সভ্য রাজনৈতিক সংস্কৃতিতে মতভিন্নতা থাকবেই। কিন্তু সেটার প্রকাশ হতে হবে যুক্তিপূর্ণ ভাষায়, অভব্য আচরণ নয়। সালাহউদ্দিন আহমেদের বক্তব্য বিএনপির অবস্থানকে দুর্বল ও বিতর্কিত করে তুলেছে। যদি নতুন বাংলাদেশ গড়তে হয়, তবে পুরোনো অসভ্য রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যুক্তির ভাষায় আলোচনায় অংশ নিতেও আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!