1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে রফিক সেতুর টোল বন্ধের দাবিতে ভাঙচুর-অগ্নিসংযোগ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

সাভারে রফিক সেতুর টোল বন্ধের দাবিতে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিনিধি

সাভারে শহীদ রফিক সেতুরে টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী ও মাদরাসা ছাত্ররা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিংগাইর সংযোগ শহীদ রফিক সেতুতে ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে হেমায়েতপুর-সিংগাইর সংযোগ সেতুতে টোল নেওয়া হচ্ছে। কিন্তু টোল নেওয়ার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রভাবশালী একটি মহল কৌশলে সেতুর টোল প্লাজায় অবস্থান নিয়ে টোল আদায় করে আসছে। তাই টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে কয়েক শতাধিক এলাকাবাসী ও ছাত্ররা মিছিল নিয়ে হেমায়েতপুরের টোল প্লাজার দিকে আসেন। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্ররা টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে কিছুসংখ্যক বিক্ষুব্ধ জনতা ও দুষ্কৃতিকারীরা ভাঙচুরের পর টোল প্লাজায় আগুন দিয়েছেন। আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এলাকাবাসী কিংবা যানবাহনের চালকদের টোর সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে, তাহলে আমার কাছে আবেদন দিতে পারতেন। সেই সঙ্গে যারা অগ্নিসংযোগ করেছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!