1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে জামায়াতের শোক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে জামায়াতের শোক

প্রতিনিধি

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৫ আগস্ট) এক যৌথ বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসার, ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন।

বেগম রোকেয়া আনসার বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!