1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাদায় অপুর নতুন লুক, চমকে গেলেন পূজা চেরিও! - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সাদায় অপুর নতুন লুক, চমকে গেলেন পূজা চেরিও!

প্রতিনিধি

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন হিসেবে খ্যাত এই অভিনেত্রী কারও কাছে রানি, কারও কাছে স্বপ্নের নায়িকা। আবার কোনো অনুরাগীদের কাছে ‘দিদি’ও তিনি।

ইদানীং সামজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে অপুকে। কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, আবার কখনও ছবিতে ভরে ওঠে তার টাইমলাইন। তার অনুরাগী-অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন। আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের।

এবারও তার ব্যতিক্রম হলো না। দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে।

কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সদ্যই কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস।

নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের।

এক নেটিজেন লিখেছেন, ‘নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।’ আবার একজন লেখেন, ‘পরী!’। আরেক নেটিজেন লেখেন, ‘এত সুন্দর কেন দিদি আপনি?’

অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’

পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদুরেভাবে দেন অপু বিশ্বাস। লেখেন, ‘তোমার মতো না হানি’।

তবে হোক অপুর নতুন রূপ কিংবা দুই নায়িকার আদুরে আলাপ- সব মিলিয়ে ভক্তদের প্রশংসা, ভালোবাসাই কুড়িয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!