1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাজেক থেকে ফেরার পথে ৩ পর্যটককে অপহরণের চেষ্টা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাজেক থেকে ফেরার পথে ৩ পর্যটককে অপহরণের চেষ্টা

প্রতিনিধি

সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দুই পর্যটক ও তাদের গাড়িচালাককে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অপহরণকারীরা তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশের তৎপরতায় অপহরণকারীরা পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী পর্যটকরা হলেন, এসএম নাহিদ উজ্জামান (৩৮), মামুন ফকির (৩৮) এবং জোবায়ের আলম (২৮)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলায়।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী এসএম নাহিদ উজ্জামান। এ সময় তিনি বলেন, দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির গতিরোধ করেন কয়েকজন অচেনা ব্যক্তি। এরপর গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে দরকষাকষি করে ২০ লাখ টাকা মুক্তিপণে তাদের ছাড়তে রাজি হন অপহরণকারীরা।

এ সময় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন খাগড়াছড়ি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সুপার অপহরণকারীদের নম্বরে যোগাযোগ করলে ট্রু কলারে পুলিশ সুপারের নাম দেখে পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যান তারা।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে একটি অপহরণ মামলা হবে। অপহরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!