1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে টানা জয় মায়ামির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে টানা জয় মায়ামির

প্রতিনিধি

ম্যাক্স সিক্সটি টি-টেনে মায়ামি ব্লেজের গত ম্যাচেও ব্যাটে-বলে পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। আজও তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে দল। গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল মায়ামি।

জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে মায়ামি। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি ফেলকন্সরা।

আজও দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ফ্যালকন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। তবে আজও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।

সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল।

জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফেলকন্সরা। তাতে একশ রানও করতে পারেনি তারা। মায়ামির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার শিহান জয়াসুরিয়া। এ ছাড়া সাকিব আল হাসান ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!